বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক-শ্রমিকদের সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬। ৯:৩৭:৪৭ এএম

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে চালক ও পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মাহবুব কামাল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রাজা মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন, জেলা ট্রাক ড্রাইভার ও সহকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনসহ পরিবহন খাতের নেতৃবৃন্দ।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
পরে চালক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জনসচেতনতামূলক লিফলেটম বিতরণ করা হয়। এতে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মাহবুব কামালসহ উপস্থিত নেতৃবৃন্দ অংশ নেন।
সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের যাতায়াত নিরাপদ করতে চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সারাদেশ | ২২ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক-শ্রমিকদের সচেতনতামূলক সভা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬