সাটুরিয়ায় জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত: সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা
- প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬। ১১:০৪:১৯ এএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জিয়া পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মিজানুর রহমানকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার বিকালে কর্মী সম্মেলন শেষে ১০১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি নৈমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
এর আগে মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম পিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ তানিভ ইকবাল রাসেলের সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আমির হামজা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জেলা জিয়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা নতুন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে জিয়া পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাজনীতি | ১ ফেব্রুয়ারি ২০২৬
সাটুরিয়ায় জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত: সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা






















