শিবালয়ে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬। ১২:১৭:০৮ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার তেওতা বাবুর পয়লার মাঠে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ জিন্নাহ কবীর।
পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রাজনীতি | ৩১ জানুয়ারি ২০২৬
শিবালয়ে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

























