নির্বাচনে আলোড়ন তৈরি করেছে এসএসসি ১৯৯০ ও ১৯৯১ ব্যাচের বন্ধুমহল
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬। ১:১৪:২০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোড়ন তৈরি করেছে এসএসসি ১৯৯০ ও ১৯৯১ ব্যাচের বন্ধুরা। মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে নির্বাচনী গণসংযোগ করে সারা ফেলেছেন ইতিমধ্যেই।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পৌরসভার বেউথা বাজার এলাকায় রিয়াজ মাহমুদ হারেজের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক বন্ধু একযোগে গণসংযোগে অংশ নেন। এসময় তারা বাজার, দোকানপাট ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, আনিসুল আলম, সিরাজুল ইসলাম খান বিপ্লব, শিবলু খান, আকরাম হোসেন, বাবুল হোসেন, মতিন বিশ্বাস, অপু খান, তারিফ খান, তানিভ ইকবাল রাসেল, সামিউল হক সুজন, মনিরুল ইসলাম, আনিসুর রহমান, মোহাম্মদ আলী, সঞ্চিত কুমার সাহা, কম্ভরিশ পাল, বিশ্বজিৎ সরকার, এডিএন মঞ্জুর রহমান রুবেল সহ আরও অনেকেই।
অংশগ্রহণকারীরা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জনগণের রায় প্রয়োজন। সেই লক্ষ্যেই তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন। গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত গণসংযোগে এলাকায় নির্বাচনী আমেজ ফিরেছে। দিন যত এগোচ্ছে, আফরোজা খানম রিতার পক্ষে জনসমর্থন ততই দৃশ্যমান হচ্ছে।
রাজনীতি | ২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে আলোড়ন তৈরি করেছে এসএসসি ১৯৯০ ও ১৯৯১ ব্যাচের বন্ধুমহল

























