শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মানিকগঞ্জে শ্রমিক নেতাদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬। ১২:১৩:১১ পিএম

মানিকগঞ্জে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের উত্তর পাশে অবস্থিত সিএনজি মালিক শ্রমিক অফিসের দোতলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফালু স্মৃতি সিএনজি সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ নবীন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক বাদশা।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান প্রিন্স।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সিএনজি মালিক-শ্রমিকরা অংশ নেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।

সারাদেশ | ১৮ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মানিকগঞ্জে শ্রমিক নেতাদের দোয়া মাহফিল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১২:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬