“নতুনের জাগরণ আন্দোলিত হোক ক্রীড়াঙ্গন”—এই প্রতিপাদ্যে
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। ১১:২০:৩৩ এএম
“নতুনের জাগরণ আন্দোলিত হোক ক্রীড়াঙ্গন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি ) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।
শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রিতা। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়া শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পাঁচটি হাউজ ও বিএনসিসির অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনী এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা হাউজভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এছাড়া “যেমন খুশি তেমন সাজো”সহ নানা সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও অন্যান্য ইভেন্টে অংশগ্রহণকারী প্রায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি আফরোজা খানম বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। তিনি অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সদর | ১৬ জানুয়ারি ২০২৬
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

























