বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানিকগঞ্জে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬। ১২:১৯:০৪ পিএম

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদ রফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

এর আগে শহীদ রফিক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম, নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমির হুমায়ূন কবির ও সেক্রেটারি লোকমানসহ অন্য নেতারা।

এ সময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানান। তারা ওই ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের অফিস সম্পাদক রজ্জব, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তসলিম উদ্দিনসহ জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি | ২৮ অক্টোবর ২০২৬

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানিকগঞ্জে জামায়াতের মিছিল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানিকগঞ্জে জামায়াতের মিছিল

Update Time : ১২:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬