বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও প্রাণ কেড়ে নিল সেলফি বাস

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬। ১০:৫৬:৪৪ এএম

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় সেলফি পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে সুজাত (৩৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ঢাকায় স্থানান্তরের পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সুজাত মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সদর উদ্দিন। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন সুজাত। এ সময় সেলফি পরিবহনের একটি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন সেলফি পরিবহনের পাটুরিয়া ঘাটের কাউন্টার বন্ধ করে দেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। ওই ঘটনার কয়েক দিনের মাথায় আবারও সেলফি বাসের চাপায় প্রাণহানির ঘটনা ঘটল।

অপরাধ | ২৭ অক্টোবর ২০২৬

আবারও প্রাণ কেড়ে নিল সেলফি বাস

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

আবারও প্রাণ কেড়ে নিল সেলফি বাস

Update Time : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬