সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬। ৬:০০:৫৪ এএম

চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।

বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রবিবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়া সফরে রয়েছেন- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত মিডিয়া টিম।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানো এবং জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে।

সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

জাতীয় | ২৬ অক্টোবর ২০২৬

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৬:০০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬