যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুস ছালাম এর শুভেচ্ছা বার্তা
- প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ১০:১৬:৩৮ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম।আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদী, ঐক্য ও প্রগতির চেতনাকে ধারণ করে যুবদল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে যুবসমাজকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মোঃ আব্দুস ছালাম আরও বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী হোক ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির নতুন প্রত্যয়। দেশ ও মানুষের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য, মোঃ আব্দুস ছালাম দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিএনপির সদস্য এবং দৌলতপুর উপজেলা ছাত্রদল ও মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীর সুস্বাস্থ্য, সাফল্য ও রাজনৈতিক অগ্রগতি কামনা করেন।
রাজনীতি | ২৪ অক্টোবর ২০২৬
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আব্দুস ছালাম এর শুভেচ্ছা বার্তা























