মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬। ১২:৪৫:২৭ পিএম

পূজার ছুটি শেষ হতে না হতেই আবারও আসছে নতুন ছুটির ঘণ্টা। নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এর আগের দিন, ৬ নভেম্বর শুক্রবার, সাপ্তাহিক ছুটি।

অর্থাৎ, ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। এদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও শ্যামাপূজার ছুটি উল্লেখ করা হয়নি। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সুতরাং, নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি কার্যকর হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও প্রযোজ্য সরকারি নির্দেশনা অনুযায়ী।

জাতীয় | ২২ অক্টোবর ২০২৬

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন যারা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন যারা

Update Time : ১২:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬