বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ২৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬। ৩:৩৮:১৫ এএম

কুমিল্লার দাউদকান্দি থেকে পাবনায় পাচারের সময় ২৮০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ব্যারিয়ার গেটের সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন-ট্রাকচালক মো. রুবেল হোসেন ও হেলপার মো. মনির হোসেন। পুলিশ জানায়, রাতে টহল চলাকালে ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। এ সময় চালক ও হেলপার বৈধ কাগজপত্র বা চালান দেখাতে পারেননি। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৮০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

অপরাধ | ২০ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে ২৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে ২৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ

Update Time : ০৩:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬