চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চায়-চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক সোহেল
- প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬। ৪:২৭:১০ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী,যুব সমাজের পরিচিত মুখ সকলের পরিচিত মো:মাহফুজুল হক খান সোহেল ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় ব্যাপক গণ- সংযোগ করে বেড়াচ্ছেন।
তিনি ইতোমধ্যে চকমিরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গণসংযোগের পাশাপাশি পাড়া-মহল্লায় গ্রামগঞ্জে হাট-বাজারে রাস্তাঘাটে ব্যানার,ফেস্টুন টাঙ্গিয়ে ব্যাপক সারা ফেলেছেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার পাশাপাশি তৃণমূল পর্যায়ে কৃষক,শ্রমিক, দিনমজুরসহ সর্বসাধারণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন মাহফুজুল হক খান সোহেল।
তাঁর পিতা চকমিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক খান মন্টু এবং মাতা উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম । সোহেল বর্তমানে তিনি রাজনীতি, ব্যবসা,সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার পিতা চেয়ারম্যান থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক অভিজ্ঞতা,দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।
মোঃ মাহফুজুল হক খান সোহেল বলেন,আমি নির্বাচিত হলে মাদক,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিং বন্ধ করবো। অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকবো। জনগণের সেবক হয়ে উন্নয়নের কাজ করতে চাই। গরিব ও দুঃস্থ মানুষের কাছ থেকে কিছু নিতে নয় দিতে চাই। আগামী নির্বাচনে চকমিরপুর ইউনিয়নের সাধারণ ভোটার ও জনগণের কাছে ভোট ও দোয়া চাই। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হবো,ইনশাআল্লাহ।
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর ২০২৬
চকমিরপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চায়-চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক সোহেল






















