মানিকগঞ্জে যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬। ১২:০৬:৩১ পিএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)বিকেলে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে। পরে রাজ হোটেলের সামনে সমাবেশ করে।
জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিন্নাহ খান।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুর রহমান রাকিব,সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন কায়েস, সদস্য সচিব শামীম হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের সভাপতি সোয়েব আহম্মে সান, সাধারন সম্পাদক আমিনুর রহমান সহ জেলা-উপজেলা বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তারা দেশের স্থিতিশীলতা রক্ষায় সকলকে সচেতন ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি | ২৫ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ






















