মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬। ১২:১৭:১১ পিএম

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মানিকগঞ্জে রুফটপ নেট মিটারিং সোলার সিস্টেম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে গ্রাহক, ইলেকট্রিশিয়ান ও সংশ্লিষ্টদের অবহিত করতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উচুটিয়ায় অবস্থিত মানিকগঞ্জ জোনাল অফিস ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণির গ্রাহক, ইলেকট্রিশিয়ান, ইপিসি কন্ট্রাক্টর, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, সমিতির বোর্ড সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সদস্য সেবা বিভাগ থেকে সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির ফরম সংগ্রহ করা যাবে। এর মাধ্যমে নেট মিটারিং কার্যক্রমে সংশ্লিষ্ট দক্ষ ও অনুমোদিত সেবা প্রদানকারীদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

আলোচনায় বলা হয়, রুফটপ সোলার সিস্টেমের মাধ্যমে কোনো গ্রাহক তার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে নেট মিটারিং ব্যবস্থার আওতায় সেই বিদ্যুতের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। সভায় দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হিসেবে গ্রাহকের হিসাবে তিন মাস অন্তর অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।
সভায় রুফটপ নেট মিটারিংয়ের বিভিন্ন কার্যক্রম, সুবিধা ও সরকারি প্রণোদনার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে একদিকে যেমন প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। একই সঙ্গে গ্রাহকের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।

সভায় মানিকগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. এনামুল হক, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সচিব মো. তানিভ ইকবাল, এজিএম (ওএন্ডএম) মো. নান্না মিয়া, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর মো. আব্দুস সালাম এবং রাহাত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মেজবা উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সারাদেশ | ২৩ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১২:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬