মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter
মো: আতিকুর রহমান , দৌলতপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬। ১:৪০:২৮ পিএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২.০০টায় দৌলতপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাহ উদ্দিন সেলিম, যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুস ছালাম,যুগ্ম আহ্বায়ক মোঃ মোবারক হোসেন বাবু,মোঃ সাইফুল ইসলাম,রবিন আহম্মেদ সামানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জানান, দেশে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো চক্রান্ত রাজপথে থেকে কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে যুবদল।

সারাদেশ | ২২ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে দৌলতপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০১:৪০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬