দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ধামশ্বরে মানববন্ধন ও বিক্ষোভ
- প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬। ৭:০৪:৩৬ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীর বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, সরকারি সহায়তার চাল কালোবাজারে বিক্রিসহ নানা অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামশ্বর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধামশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক, স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট শামিম রেজা, ময়নাল হক, দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সিহাব উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও ঈদগাহ মাঠের জমি দখলের অভিযোগও করেন তারা। ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থান পরিবর্তন করে অবৈধভাবে পরিষদ স্থানান্তরেরও অভিযোগ তোলেন বক্তারা।
এ ছাড়া খেলার মাঠের মাটি কাটা এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফ ও ত্রাণের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ করেন স্থানীয়রা।
বক্তারা বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর ২০২৬
দৌলতপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ধামশ্বরে মানববন্ধন ও বিক্ষোভ






















