মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬। ৮:২৪:১০ এএম

মানিকগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা জোরদার করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গ্রাম আদালতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাজী নাহিদ ইভা, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জহির উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় বারসিক, আশা-সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সাধারণ মানুষকে এর কার্যক্রম, এখতিয়ার ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও ও অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সেবা ও সুবিধার তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সারাদেশ | ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৮:২৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬