মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে এনজিও ফেডারেশন- এফএনবি’র উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:
- প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬। ১১:০৮:১৪ এএম
এনজিও ফেডারেশন- এফএনবি’র উদ্যোগে মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।
আজ বুধবার (১৬সেপ্টেম্বর) জেলাশহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এফএনবি জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা- পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা’র সমন্বয়কারী ও বেসরকারি সংস্থা- অ্যাসেড’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ‘ডেংগু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক প্রাণহানি ঘটছে। প্রাণঘাতি এ রোগের হাত থেকে বাঁচতে সকলকে ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে হবে এবং সকলকে জানাতে হবে। পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ীর চাকার টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল, বিভিন্ন ধরণের মাটির পাত্র, ফুলের টব, বাড়ির ছাদে কিংবা যেকোন জায়গার জমে থাকা পানি দ্রুত ফেলে দিতে হবে। কেননা এসব পরিত্যক্ত জিনিসগুলিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা হয় এবং সেই মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়। এসব বিষয়ে সচেতনতার পাশাপাশি ঘুমানোর সময় অবশ্যই মশারী টাঙ্গাতে হবে।
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে এনজিও ফেডারেশন- এফএনবি’র উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :






















