শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে সনাতনী ৪টি সংগঠনের ব্যাপক প্রস্তুতি  

জান্নাতুল আরিষা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬। ৫:০০:২৪ পিএম

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ৪টি সনাতনী সংগঠন সহ অন্যান্য সংগঠন।

আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করবেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার চারটি প্রধান সনাতনী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় জন্মাষ্টমীর র‍্যালি ও অন্যান্য কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও দায়িত্ব বণ্টন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রণব শিকদার দুলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কালীপদ ঘোষ।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রবীর কুমার সাহা চৌধুরী মুকুল, জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অনির্বাণ পাল, শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটির সহসভাপতি দীপক কুমার সরকার এবং বাংলাদেশ জাতীয় ছাত্র মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার রামপ্রসাদ চন্দ্র আর্যসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, “শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হবে। বর্ণাঢ্য র‍্যালিতে সর্বস্তরের সনাতনী ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা চাই, এই উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।

সারাদেশ | ৩ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে সনাতনী ৪টি সংগঠনের ব্যাপক প্রস্তুতি  

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৫:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬