সারা দেশের মধ্যে মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের প্রথম স্থান অর্জন
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬। ১:০০:২৬ পিএম
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন করা হয়েছে। এতে সারা দেশে মধ্যে মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগার প্রথম স্থান অর্জন করেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে বাংলা একাডেমিতে এই মেলার উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডিন্ট ডা: জুবাইদা রহমান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও জিয়া স্মৃতি বইমেলার উপ-কমিটির সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ফরহাদ হালিম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশিষ্ট আবৃতি ও বাচিক শিল্পী মুন্সি মো. রেজাউল হোসাইন টিটো প্রমুখ।
এসময় সারাদেশে জিয়া স্মৃতি পাঠাগারের ২০টি পাঠাগারের মধ্যে মানিকগঞ্জের পাঠাগারের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে পাঠাগারে সভাপতি ডা. জিয়াউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান।
উল্লেখ্য, ২০২৪ সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পাঠাগারের উদ্বোধন করেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন এই পাঠাগারের সার্বিক সহযোগিতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।
সারাদেশ | ৩ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশের মধ্যে মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের প্রথম স্থান অর্জন





















