শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে চান অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬। ৯:২৬:৫৮ এএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও উঠান বৈঠক করে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তিনি।
অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটনের বাড়ি গড়পাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জনখাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় পর্যায়ে তার পরিচিতি রয়েছে বলে দাবি তার অনুসারীদের।

পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট লিটন মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল ওহাব খানের মেয়ের জামাতা। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় এলাকায় তার বাড়তি পরিচিতি রয়েছে।

আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতিতেও সক্রিয় ছিলেন অ্যাডভোকেট লিটন। তিনি মানিকগঞ্জ আইনজীবী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির বিভিন্ন পর্যায়েও তিনি দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট লিটন। এসব কর্মসূচিতে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং আগামী দিনে তার পরিকল্পনার কথা তুলে ধরছেন।

অ্যাডভোকেট লিটনের দাবি, তার এসব গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া মিলছে। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। গড়পাড়া ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘গড়পাড়া ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদক নির্মুল, নাগরিক সেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে এবং যেহুতু আমি একজন আইনজীবী তাই ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারব।’

রাজনীতি | ১ সেপ্টেম্বর ২০২৬

গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতে চান অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৯:২৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬