শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে সদর ও পৌর ছাত্রদলের আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট ২০২৬। ১১:৫১:১০ এএম
মানিকগঞ্জ সদর থানা ছাত্রদল ও পৌর শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে নবগঠিত কমিটির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি খালপাড়া এলাকার শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব উপস্থিত ছিলেন। এ ছাড়া সদর থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি আকাশ, পৌর ছাত্রদলের সভাপতি শোয়েব হোসেন শান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত কমিটির নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনীতি | ১৯ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে সদর ও পৌর ছাত্রদলের আনন্দ র্যালি
বিস্তারিত | dainikamarnews.com

























