শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবেন্দ্র কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬। ৭:৩৫:৩০ এএম

আগামী পাঁচ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তাদের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজ ক্যাম্পাসের বিভিন্ন খালি জায়গায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহফিল খান।
এ সময় পূবালী ব্যাংক পিএলসির ডিজিএম ও গাজীপুর রিজিওনাল প্রধান আরিফুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহফিল খান বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পূবালী ব্যাংকের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।”

পূবালী ব্যাংক পিএলসির ডিজিএম ও গাজীপুর রিজিওনাল প্রধান আরিফুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। শুধু গাছ লাগানো নয়, এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও আমাদের গুরুত্ব দিতে হবে। পর্যায়ক্রমে আরও বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে চাই।”

শিক্ষা | ১৮ আগস্ট ২০২৬

দেবেন্দ্র কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৭:৩৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬