মা বাবা এবং শিক্ষকরা কখনো চায়না তার সন্তানরা খারাপ হোক: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা
- প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ১২:৫৪:৫৯ পিএম
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সন্তানের পেছনে সবচেয়ে বড় অবদান মাদের। আর মা বাবার পরে সবচেয়ে শ্রদ্ধা ভাজন ব্যক্তি হচ্ছেন শিক্ষক। সুতরাং তারা যেভাবে বলে আমরা সকলেই তা মেনে চলব।মা বাবা এবং শিক্ষকরা কখনো চায়না তার সন্তানরা খারাপ হোক। তাই পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান এই দুটোর সমন্বয়েই আমরা কাজ করব।
আজ রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানিকগঞ্জের ইতিবৃত্ত ও জেলা প্রশাসন বিতর্ক কাপ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরো বলেন,অবিভাবকদের অনেক দায়িত্ব আছে শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করা। শিক্ষা প্রতিষ্ঠানে এক্সট্রা কারিকুলাম রাখার জন্য আগামীতে আমরা কাজ করব।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল করিম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, আব্দুস সালাম বাদল, রিয়াজ মাহমুদ হারেজ সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
রাজনীতি | ১৬ আগস্ট ২০২৬
মা বাবা এবং শিক্ষকরা কখনো চায়না তার সন্তানরা খারাপ হোক: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

























