শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ৬:৪১:২৯ এএম

২৩তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা দলগুলোর জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। নির্বাচনী কর্তা হিসেবে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের মনোনয়নপত্রে সংসদ সদস্য আব্দুল মঈন খান প্রস্তাবক এবং গয়েশ্বর চন্দ্র রায় সমর্থক হিসেবে স্বাক্ষর করেন। ১৩ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর একাধিক বৈধ প্রার্থী বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদাভাবে প্রার্থী দেওয়ায় এবারের প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে জানা যাবে, ২০ আগস্ট ভোটের মাঠে কয়জন প্রার্থী থাকছেন।

১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ইসি। একাধিক প্রার্থী বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

রাজনীতি | ১৬ আগস্ট ২০২৬

প্রেসিডেন্ট পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৬:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬