শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেফজুল কোরআন প্রতিযোগিতায় দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বড় সাফল্য 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট ২০২৬। ৫:২২:৫৯ এএম

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হেফজুল কোরআন প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য অর্জন করেছে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকার দারুল আবরার  আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে মাদ্রাসাটির একাধিক শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করেছে।

গত বৃহস্পতিবার (১৩ আগষ্ট) শেরপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হেফজুল কোরআন ১০ পারা গ্রুপে মাদ্রাসাটির শিক্ষার্থীদের মধ্যে হাফেজ আব্দুর রহমান প্রথম, হাফেজ ইবাদর রহমান চতুর্থ, আব্দুল্লাহ আল মাসুদ দশম, হাফেজ আবু তালহা ১১তম, হাফেজ আরমান শাহেদ ১৬তম এবং মুয়াজ মাহমুদ ১৭তম স্থান অর্জন করেন।

এ ছাড়া হেফজুল কোরআন ৫ পারা গ্রুপে মোসাদ্দিক বিল্লাহ প্রথম স্থান এবং তাওহিদুল ইসলাম ২০তম স্থান অর্জন করেন। নাশিদ প্রতিযোগিতায় আব্দুর রহমান পঞ্চম এবং মুয়াজ মাহমুদ দশম স্থান লাভ করেন। হিফজুল কোরআন হুসনে সওত গ্রুপে আরমান শাহেদ দ্বিতীয় স্থান অর্জন করেন।

হিজুল কোরআন নাশিদ সহযোগিতায় আব্দুর রহমান পঞ্চম স্থান ও মুয়াজ মাহমুদ দশম স্থান অর্জন করেন।

এই অসামান্য সাফল্য উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) রাতে দারুল আবরার  আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, পরিচালক হাফেজ মাওলানা আহসান হাবিব এবং সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফয়সালসহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।

বক্তারা জাতীয় পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, পবিত্র কোরআনের হেফজ ও ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিতভাবে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাদের প্রতি শুভকামনা জানান।

শিক্ষা | ১৬ আগস্ট ২০২৬

হেফজুল কোরআন প্রতিযোগিতায় দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বড় সাফল্য 

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:২২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬