মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় আইনের আলোকে পথসভা ও হুইল চেয়ার বিতরণ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬। ২:১৫:০৭ পিএম
মানিকগঞ্জে প্রতিবদ্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় আইনের আলোকে পথসভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এসকে,এম তোফায়েল হাসান।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে রোটারি ক্লাব, ঢাকা নর্থ ওয়েস্ট ও মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের অর্থায়নে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো: মাহমুদুল ইসলামের সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ ওয়েস্ট রোটারি ক্লাবের সভাপতি শারমিন রহমান, প্রকল্প পরিচালক ও সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য কাজী সাহেরা আনোয়ারা শাম্মী সের, ঢাকা নর্থ ওয়েস্ট রোটারি ক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন সরকার, ঢাকা নর্থ ওয়েস্ট রোটারি ক্লাবের মো: আব্দুর রহিম চৌধুরী, মানিকগঞ্জ শিশু সহিংসতা ট্রাইব্যুনালের পিপি ও প্রতিবদ্ধী উন্নয়ন পরিষদের জেলা সমন্বয়কারী মুহাম্মদ মাসুদুল হক, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অন্যান্যরা।
এসময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারপ্রার্থীদের জন্য ২ টি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারপ্রার্থীদের জন্য ১টি ও ১৫জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
সারাদেশ | ১৩ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষায় আইনের আলোকে পথসভা ও হুইল চেয়ার বিতরণ






















