শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

 মানিকগঞ্জে রাকিব আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫, ইয়াস আহমেদের স্বপ্ন সিএ হওয়া

 জান্নাতুল আরিষা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬। ১২:৫৩:১২ পিএম

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে মানিকগঞ্জ সদর উপজেলার রাকিব আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইয়াস আহমেদ। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ইয়াস আহমেদ মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ ইলিয়াস মিয়া রাকিব আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং মা মহিমা আক্তার একজন গৃহিণী।

শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে জিপিএ-৫ অর্জন করে ইয়াস আহমেদ ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়ার স্বপ্ন দেখছে। নিজের স্বপ্ন পূরণে উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে কঠোর পরিশ্রম করার প্রত্যয় ব্যক্ত করেছে সে।

ইয়াসের বাবা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ছেলের এমন সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে ইয়াস একজন সৎ, দক্ষ ও সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে—এটাই তাদের প্রত্যাশা।

ইয়াস আহমেদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ইয়াস একদিন তার সিএ হওয়ার স্বপ্ন পূরণ করে পরিবার ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

শিক্ষা | ১৩ আগস্ট ২০২৬

 মানিকগঞ্জে রাকিব আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫, ইয়াস আহমেদের স্বপ্ন সিএ হওয়া

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১২:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬