বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে শুটিং করার সময় দুর্ঘটনার শিকার খায়রুল বাসার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট ২০২৬। ১:০৮:৩৬ পিএম

থাইল্যান্ডে নাটকের শুটিং করার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে নিচে নামার সময় খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনিকে বহনকারী স্কুটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কেই ছিটকে পড়ে তারা দুজন আহত হন।
খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় একদমই নিয়ন্ত্রণ ছিল না স্কুটির। মুহূর্তে পড়ে গিয়ে বুকে প্রচণ্ড চোট পান তিনি, আঘাত লেগেছে হাঁটুতেও। সোজা হয়ে দাঁড়ানো কিংবা হাঁটাচলা করা বর্তমানে তার জন্য কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থান ছিলে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।

আঘাতের তীব্রতা বেশি থাকায় এবং দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাইল্যান্ডের চলমান এই শুটিং প্রজেক্টটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুরোপুরি সুস্থ হতে অন্তত ২ থেকে ৩ দিন বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দুঃসংবাদ ও শারীরিক পরিস্থিতির কথা জানান খায়রুল বাসার।

এক বার্তায় তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
ভক্তদের আশ্বস্ত করে খায়রুল বাসার আরও বলেন, খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া। যারা খোঁজ নিয়েছেন সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাই সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করলাম। আমি এখন একদম ঠিকঠাক আছি।

চিকিৎসা নেওয়ার পর আপাতত নিজেকে কিছুটা বিশ্রামে রাখছেন এই অভিনেতা। একই সঙ্গে ভ্রমণটা ভালোভাবে শেষ করে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষে লিখেন, কিছুদিন এপ্রান্তে-ওপ্রান্তে ঘোরার পরিকল্পনা করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সঙ্গে একটি সুন্দর ভ্রমণ শেষে দেশে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।

বিনোদন | ১২ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে শুটিং করার সময় দুর্ঘটনার শিকার খায়রুল বাসার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

থাইল্যান্ডে শুটিং করার সময় দুর্ঘটনার শিকার খায়রুল বাসার

Update Time : ০১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬