জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে মো: রিদুয়ান মোল্লা
- প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট ২০২৬। ৮:০০:৪৩ এএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করে জিপিএ-৫ (A+) পেয়েছে মো: রিদুয়ান মোল্লা।
তিনি মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবক এবং বসুন্ধরা এলপি গ্যাসের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মোঃ মাহমুদ মোল্লার জ্যেষ্ঠ সন্তান। রিদুয়ানের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পরিবার, শিক্ষক এবং জাফরগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ভবিষ্যৎ সাফল্য কামনা করে তার বাবা মোঃ মাহমুদ মোল্লা বলেন, “ছেলের এই সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত। সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাই।”
রিদুয়ান মোল্লা তার এই ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশসেবায় আত্মনিয়োগ করার ইচ্ছা ব্যক্ত করেছে।
শিক্ষা | ১০ আগস্ট ২০২৬
জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে মো: রিদুয়ান মোল্লা






















