শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া সাইদের নির্বাচনী  বিশাল শোডাউন মিছিল

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান:
  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট ২০২৬। ১:৫১:১২ পিএম

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদের নির্বাচনী শোডাউন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে শহরের উত্তর সেওতায় নিজ বাড়ি থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ব্যানার-ফেস্টুন হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আয়োজকদের দাবি, মিছিলে কয়েক হাজারেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি ও মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া সাইদ, তার সহধর্মিনী ও কন্যা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ সভাপতি আতিয়ার রহমান নুরু,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ মাহমুদ হারেজ, জাতীয় দলের  সাবেক গোলরক্ষক মোশারফ হোসেন বাদল,  ক্রিয়া সংগঠক  কাজী রাফিক উদ্দিন বিটু, জাতীয় দলের ক্রিকেটার মোর্শেদ আলী সুমন,  স্থানীয়  আরিফুর রহমান মাতব্বর সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ বলেন, “মানিকগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তাঘাটের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। জনগণের সঙ্গে থেকে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে পৌরসভার সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”

শোডাউনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সারাদেশ | ৮ আগস্ট ২০২৬

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া সাইদের নির্বাচনী  বিশাল শোডাউন মিছিল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০১:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬