মানিকগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট ২০২৬। ১১:২৭:৩৬ এএম
মানিকগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। পরে প্যারেড অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
এসময় তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১০ টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতেও সভাপতিত্ব করেন পুলিশ সুপার। সভায় অফিসার ফোর্সদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে সমস্যার কথা শুনে জেলা পুলিশের উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সালাউদ্দিন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সহকারী সুপারবৃন্দ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সারাদেশ | ৩ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত












