৫ আগস্ট রাজধানীতে জামায়াত জোটের মহাসমাবেশ
- প্রকাশিত : শনিবার, ১ আগস্ট ২০২৬। ৪:২৫:৪১ এএম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ সমাবেশের প্রস্তুতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ৫ আগস্টের সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়, যা আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
রাজনীতি | ১ আগস্ট ২০২৬
৫ আগস্ট রাজধানীতে জামায়াত জোটের মহাসমাবেশ















