মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই ২০২৬। ৪:২৩:১০ এএম

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টায় ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

​সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সহসভাপতি আবু কাউসার রেজা ও আব্দুল আলীম খান মনোয়ার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া ও মিজানুর রহমান খান কুদরত প্রমুখ।

​এছাড়া মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ | ২৫ জুলাই ২০২৬

ঘিওরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ঘিওরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এমপি জিন্নাহ কবীরের মতবিনিময়

Update Time : ০৪:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬