মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আনন্দময়ী কালিবাড়ী মন্দিরে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬। ৪:২৫:০৯ পিএম

মানিকগঞ্জ শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী মন্দির কমিটির আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উল্টো রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। পূজা-অর্চনা, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সুসজ্জিত রথে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা রথের রশি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন। ভক্তদের বিশ্বাস, রথের রশি টানলে পুণ্য লাভ হয় এবং মানুষের কল্যাণ ও মঙ্গল সাধিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী আনন্দময়ী কালিবাডী মন্দির কমটির সভাপতি ডা: ওমেশ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক ও জেলা হিন্দু বৌদ্ধা খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব  গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম আহবায়ক মিঠু রবিদাস,  জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের নেতা শিশির দাস, জেলা হিন্দু মহাজোট নেতা তাপস রাজবংশী সহ অনেকে।

কালিবাড়ী মন্দির কমিটির  সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছরের মতো এবারও উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবীরা সার্বিক দায়িত্ব পালন করেন।

উল্টো রথযাত্রাকে ঘিরে পুরো মন্দির এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ধর্ম | ২৪ জুলাই ২০২৬

মানিকগঞ্জে আনন্দময়ী কালিবাড়ী মন্দিরে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:২৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬