টানা বর্ষণে উত্তাল পদ্মায় ভাঙ্গণ আতঙ্কে দিন পার করছে নদী পারের বাসীন্দারা
- প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ৮:২১:৪৪ এএম
টানা বর্ষণে নদী তীরবর্তী মানুষের জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। অন্যান্য নদী গুলোর মতই পদ্মা নদীও এ সময় বেশ উত্তাল হয়ে উঠেছে। নদীর ঢেউ আর স্রোতের তীব্রতায় ভাঙনের আশঙ্কায় দিন কাটছে হাজারো মানুষের। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি এখন হুমকিরমুখে।
এখানকার মানুষের জীবিকার পথ আর তাদের প্রতিদিন নদীর গর্ভে বিলীন

হওয়ার হুমকির মুখে টিকে থাকার লড়াই করতে হয় এই জনপদের বাসীন্দাদের। তবুও এই দুর্যোগের মাঝেই চলছে তাদের জীবনযাত্রা। নৌকায় করে পারাপার, নদীর বুকে মাছ ধরা কিংবা বাজারে যাতায়াত—সবই যেন নদীর সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের অংশ। পদ্মার উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে তারা টিকিয়ে রাখছে দৈনন্দিন জীবন।
স্থানীয়রা বলছেন, নদীর ভাঙন তাদের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। তবুও নদীর সঙ্গে এই সংগ্রামই তাদের বেঁচে থাকার গল্প। পদ্মার তীরে জন্ম, পদ্মার তীরে জীবন—এই নদীই তাদের আশ্রয় আবার এই নদীই তাদের ভয়।
সারাদেশ | ১৩ জুলাই ২০২৬
টানা বর্ষণে উত্তাল পদ্মায় ভাঙ্গণ আতঙ্কে দিন পার করছে নদী পারের বাসীন্দারা






















