বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে রসিকতা: তাহমিনা বিশ্বাসের ফেসবুক পোস্টে আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ৩:২৬:৪৯ এএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাহমিনা বিশ্বাস নামে এক ব্যবহারকারীর একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে তিনি দাবি করেন, ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যখাত নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা উল্লেখ করলে প্রধানমন্ত্রী হাসিমুখে পাশে বসা তাঁর সহধর্মিণীর দিকে ইঙ্গিত করে রসিকতার ছলে বলেন, “আমার মাথায় হেলথ নয়, আমার মাথায় তো উনিই আছেন।”
তাহমিনা বিশ্বাস তাঁর পোস্টে লেখেন, এই মন্তব্যের পর পুরো হলরুমে হাসির রোল পড়ে যায় এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণীর মুখে ফুটে ওঠে লাজুক হাসি। তিনি ঘটনাটিকে জীবনসঙ্গীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সমাজে অনেকেই লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে স্ত্রীকে সম্মান বা ভালোবাসা প্রকাশ করতে সংকোচবোধ করেন। তাঁর মতে, জীবনসঙ্গীকে প্রকাশ্যে মর্যাদা দেওয়া একজন মানুষের উদারতা ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নজন শেয়ার ও মন্তব্য করছেন। তবে পোস্টে বর্ণিত ঘটনার সময়, স্থান ও উদ্ধৃত বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সারাদেশ | ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে রসিকতা: তাহমিনা বিশ্বাসের ফেসবুক পোস্টে আলোচনার ঝড়

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬