চন্ডী চ্যাটার্জির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরলিপি সংগীত নিকেতনে স্মরণসভা
- প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬। ৭:৩৬:০৪ এএম
বিশিষ্ট সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠক এবং স্বরলিপি সংগীত নিকেতনের শুভানুধ্যায়ী চন্ডী চ্যাটার্জির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের কালিবাড়ী এলাকায় অবস্থিত স্বরলিপি সংগীত নিকেতনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্বরলিপি সংগীত নিকেতনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে এবং সিবেন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লক্ষী চ্যাটার্জি। তিনি তার বক্তব্যে চন্ডী চ্যাটার্জির সংগীতচর্চা, সাংস্কৃতিক অঙ্গনে অবদান এবং মানবিক গুণাবলির কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেমল কর্মকার। এছাড়াও বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, প্রশান্ত বিশ্বাস, মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শংকর লাল ঘোষসহ অন্যান্য অতিথিরা। বক্তারা চন্ডী চ্যাটার্জির কর্মময় জীবন, সংগীতের প্রতি তার নিবেদন এবং সাংস্কৃতিক অঙ্গনে রেখে যাওয়া অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন কামাল আহমেদ কমল।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী নাসরিন আহমেদ, নিকুঞ্জ মিত্র বাবু, ইউনুস খান, শিশু শিল্পী সম্প্রীতি দাসসহ স্বরলিপি সংগীত নিকেতনের সদস্য, শুভানুধ্যায়ী ও সংস্কৃতিপ্রেমীরা।
সারাদেশ | ১১ জুলাই ২০২৬
চন্ডী চ্যাটার্জির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরলিপি সংগীত নিকেতনে স্মরণসভা























