বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি গেজেট অনুযায়ী বেতনের দাবিতে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই ২০২৬। ১০:৫০:৫০ এএম

সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করেছেন ‘চায়না হার্ডওয়ার বিডি’ কারখানার শ্রমিকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে কয়েকশ শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের আহ্বান জানান। তাদের দাবি, সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।

শ্রমিকরা জানান, এ দাবি নিয়ে এর আগেও কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। সর্বশেষ মঙ্গলবারও বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান না হওয়ায় বুধবার সকালে তারা কারখানায় প্রবেশ না করে মহাসড়কে অবস্থান নেন।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, কারখানায় অনেক নিম্ন আয়ের মানুষ কাজ করেন, কিন্তু বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা সরকারি গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানান। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবারের বৈঠকের পরও তাদের দাবি বাস্তবায়ন করা হয়নি, বরং হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এছাড়া তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা মামুনের বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের দাবি সঠিকভাবে উপস্থাপন না করার অভিযোগ এনে তার অপসারণেরও দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সকাল থেকে শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ না করে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে কথা বলছি। কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, একই দাবিতে এর আগেও কয়েক দফা আন্দোলন করেছিলেন কারখানাটির শ্রমিকরা। তখন প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন।

সারাদেশ | ৮ জুলাই ২০২৬

সরকারি গেজেট অনুযায়ী বেতনের দাবিতে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সরকারি গেজেট অনুযায়ী বেতনের দাবিতে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ

Update Time : ১০:৫০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬