মানিকগঞ্জে ২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬। ৯:৫৭:২৯ এএম
মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সদর থানার পশ্চিম সেওতা এলাকার জামাল কোম্পানির বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম সেওতা এলাকার তারা মিয়ার ছেলে মো. রাব্বি (৩১) এবং হাবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে রাব্বির কাছ থেকে ১৫ গ্রাম এবং ইমরান হোসেনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে এর আগে ৭টি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ | ১৬ জুন ২০২৬
মানিকগঞ্জে ২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার




















