নরসিংদীতে ব্র্যাকের উদ্যোগে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
- প্রকাশিত : রবিবার, ১৪ জুন ২০২৬। ৫:০৫:৫৩ এএম
নরসিংদীর রায়পুরা উপজেলার শাহারখোলা এলাকায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং খামারিদের আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনকভাবে খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও খামারিদের বাস্তব সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উপায় এবং গাভীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির কার্যকর কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের গাভী পালন ও খামার পরিচালনায় নতুন জ্ঞান অর্জনে সহায়ক হবে। তারা ব্র্যাক কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
সারাদেশ | ১৪ জুন ২০২৬
নরসিংদীতে ব্র্যাকের উদ্যোগে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ





















