সাটুরিয়ায় ব্র্যাকের উদ্যোগে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশিত : সোমবার, ৮ জুন ২০২৬। ৪:৪৫:৫৬ এএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডা. জয় ও ডা. সাব্বির সিফাত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার ফরহাদ আকন্দ, এআইএসপি (AISP) সজিব এবং রাজু।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও খামারিদের বাস্তব সমস্যার সমাধান, উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের দক্ষতা বৃদ্ধিতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রশিক্ষণের জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সারাদেশ | ৮ জুন ২০২৬
সাটুরিয়ায় ব্র্যাকের উদ্যোগে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত



















