শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে হাটে উপচে পড়া ভিড়, জমে উঠেছে মানিকগঞ্জের পশুর হাট

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে ২০২৬। ১২:০৪:৪০ পিএম

পবিত্র ঈদুল আজহার আর মাত্র এক দিন বাকি। তাই শেষ মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে মানিকগঞ্জের কুরবানির পশুর হাটগুলো। জেলার বিভিন্ন হাটের মতো মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাটবাউর কাঁচা-পাকা পাইকারি মালের আড়তের সংলগ্ন অস্থায়ী পশুর হাটেও দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়।
বুধবার দুপুরে হাট ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের গরু ও খাসি নিয়ে বিক্রেতারা সারি সারি দাঁড়িয়ে আছেন। ক্রেতারাও পরিবার-পরিজন নিয়ে হাটে এসে দরদাম করে নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনছেন। হাটজুড়ে চলছে হাঁকডাক, দরদাম আর কুরবানির পশু পছন্দ করার ব্যস্ততা। ঈদের আগের শেষ সময়ে হাটে প্রাণচাঞ্চল্য যেন কয়েকগুণ বেড়ে গেছে।
হাটে আসা অনেক ক্রেতা অভিযোগ করেন, শেষ সময় হওয়ায় বিক্রেতারা তুলনামূলক বেশি দাম হাঁকছেন। কয়েকজন ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি মনে হচ্ছে। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এসব গরুর দামও বাড়তি।
তবে বিক্রেতাদের দাবি, পশুর খাবার, পরিবহন ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়েই কিছুটা বেশি দাম চাইছেন। তারপরও ক্রেতাদের সঙ্গে আলোচনা করেই বিক্রি করা হচ্ছে পশু।
হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার হাটে পর্যাপ্ত পশু আমদানি হয়েছে এবং ক্রেতাদের উপস্থিতিও প্রত্যাশার চেয়ে বেশি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।
হাট কমিটির সভাপতি জিয়াদ উদ্দিন আহমেদ রকি বলেন, “শেষ মুহূর্তে হাটে প্রচুর গরু ও খাসি আমদানি হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে তিল ধারণের ঠাঁই নেই। আমরা যা আশা করেছিলাম, তার থেকেও বেশি লোক সমাগম হয়েছে।”
তিনি আরও বলেন, “এবার গরুর জন্য ১ হাজার ৫০০ টাকা এবং খাসির জন্য ৫০০ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। যদিও এতে আমাদের কিছুটা লোকসান হচ্ছে, তারপরও হাট জমজমাট রাখতে এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করে ছাড় দেওয়া হচ্ছে।”
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শেষ সময়ের এই জমজমাট পশুর হাটে এখন ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা চলছে পুরোদমে। অনেকেই মনে করছেন, ঈদের আগের রাত পর্যন্ত কেনাবেচার এই উৎসবমুখর পরিবেশ অব্যাহত থাকবে।

সারাদেশ | ২৭ মে ২০২৬

ঈদের আগে হাটে উপচে পড়া ভিড়, জমে উঠেছে মানিকগঞ্জের পশুর হাট

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ঈদের আগে হাটে উপচে পড়া ভিড়, জমে উঠেছে মানিকগঞ্জের পশুর হাট

Update Time : ১২:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬