মানিকগঞ্জে কুরবানির চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ৭:৩৯:২৮ এএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান।
সদর উপজেলা প্রশাসনের আয়োজিত এই কর্মশালা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইমাম, আলেম সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
এসময় কোরবানির চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি, লবণ প্রয়োগ, মানসম্পন্ন সংরক্ষণ কৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় বক্তারা চামড়া সংরক্ষণে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী কোরবানির চামড়ার অপচয় রোধ এবং এর সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সারাদেশ | ২০ মে ২০২৬
মানিকগঞ্জে কুরবানির চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
























