দৌলতপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
- প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬। ১০:৪৬:১৯ এএম
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আহসানুল আলম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,কানুনগো মোঃ মনির উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় উপজেলার ৮ ইউনিয়নের ভূমি সরকারি / উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল আলম বলেন, ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন করের মতো ডিজিটাল সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি অনেক কমেছে। একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
১৯মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১মে পর্যন্ত। মেলায় স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সরাসরি সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
সারাদেশ | ১৯ মে ২০২৬
দৌলতপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন
























