শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতা চত্বরের সংস্কার কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : শনিবার, ৯ মে ২০২৬। ১২:১৫:৫২ পিএম

মানিকগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট জামিলুর রশিদ খান দায়িত্ব নেওয়ার পর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা স্বাধীনতা চত্বরের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা চত্বরটি নতুনভাবে সংস্কার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে চত্বরটির সৌন্দর্যবর্ধন, টাইলস স্থাপন, বসার স্থান সংস্কার, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নান্দনিক পরিবেশ তৈরি করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়। সংস্কার কাজ শেষে স্বাধীনতা চত্বর এখন আরও আকর্ষণীয় রূপ পেয়েছে। প্রতিদিন সকাল ও বিকেলে বিভিন্ন বয়সী মানুষ সেখানে সময় কাটাতে আসছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সংস্কারের ফলে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি এটি এখন পরিবার নিয়ে ঘুরতে আসার উপযোগী স্থান হিসেবে গড়ে উঠেছে।

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট জামিলুর রশিদ খান জানান, জনসাধারণের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এই সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়। ভবিষ্যতেও জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়নে কাজ চলমান থাকবে স্থানীয় সচেতন মহল জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চত্বরটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সারাদেশ | ৯ মে ২০২৬

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতা চত্বরের সংস্কার কাজ সম্পন্ন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতা চত্বরের সংস্কার কাজ সম্পন্ন

Update Time : ১২:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬