শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬। ৩:৪৫:৫১ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করবো।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সারজিস বলেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থী দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত ও সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা তারিখটি পিছিয়ে নিয়েছি। আশা করছি আগামী ১০ মে’র মধ্যে এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো।

তিনি আরও বলেন, এছাড়া এ মাসের মধ্যেই সাতটি সিটি করপোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম আমরা ঘোষণা করবো। এখন আমরা ১১ দলীয় জোটে আছি। বিরোধীদল হিসেবে রাজনীতি করছি। সংসদে ভূমিকা পালন করছি। কিন্তু একই সঙ্গে এনসিপি এককভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় কাজ করছি এবং এ কারণে আমরা এখন এককভাবে প্রত্যেকটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করবো।

সারজিস বলেন, বিএনপির পক্ষ থেকে আবার স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তারা এরই মধ্যে জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক বসিয়েছে। উপজেলা পর্যায়ে কোনো উপজেলা চেয়ারম্যান এই মুহূর্তে তার পদে নেই। তারা আবার তাদের পূর্বের ক্ষমতাসীনদের মতো ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা শুরু করেছে। শুনতে পাচ্ছি তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে। এ ধরনের ক্ষমতা কুক্ষিগত করা তাদের জন্য হিতে বিপরীত হবে। এজন্য আমরা আহ্বান করব সিটি করপোরেশন এবং উপজেলা ও পৌরসভা নির্বাচন এ বছরের মধ্যেই দিতে হবে।

রাজনীতি | ৬ মে ২০২৬

স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এনসিপি

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এনসিপি

Update Time : ০৩:৪৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬