সাংবাদিক মারুফের বাড়িতে হামলায় পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দিল টিআরইউ, নিন্দা জানালেন প্রেসক্লাব ও সম্পাদক পরিষদ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬। ৯:৪৩:২০ এএম
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়ির হামলার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় পত্রিকা মালিকদের সংগঠন মানিকগঞ্জ সম্পাদক পরিষদের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছে এই হামলায় জড়িতদের দ্রত আইনের আওতায় আনার জন্য সংগঠনটির নেতারা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নিকট এই স্বারকলিপি দেন।
এসময় সংগঠনের সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, কার্যকরী সদস্য সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দপ্তর সম্পাদক রাশেদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা পারভেজ উপস্থিত ছিলেন। এসময় সঙগঠনের পক্ষ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়।
পুলিশ সুপার সারওয়ার আলম জানান, সাংবাদিকের বাড়িতে হামলা কোনো ভাবেই কাম্য নয়। দোষী ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
সারাদেশ | ৩০ এপ্রিল ২০২৬
সাংবাদিক মারুফের বাড়িতে হামলায় পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দিল টিআরইউ, নিন্দা জানালেন প্রেসক্লাব ও সম্পাদক পরিষদ











