শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আশা ভোসলের স্মরণে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬। ৯:৩৪:১৬ এএম

বাংলা গানের কিংবদন্তি ও উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত আশা ভোসলের স্মরণে মানিকগঞ্জে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি এলাকায় স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ। তিনি আশা ভোসলের জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন প্রতুল রায়। এছাড়াও স্থানীয় সংগীতানুরাগী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
আয়োজকরা জানান, বাংলা গানের এই কিংবদন্তি শিল্পীর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সারাদেশ | ৩০ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে আশা ভোসলের স্মরণে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে আশা ভোসলের স্মরণে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬